জাতীয় ফিচার

আজ খালেদা জিয়ার মাগফিরাতে দেশজুড়ে দোয়া ও প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) সমাপ্ত হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই শোক পালনের শেষ দিনে দেশের সব মসজিদে জুমার নামাজের পর তার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজও সারাদেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়েছে। বিদেশে বাংলাদেশের সব মিশনেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের সময় তারেক রহমান নিজ হাতে মাকে কবরে শায়িত করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র