আগামীকাল প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
আগামীকাল মঙ্গলবার ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
দুই বছর স্থগিত থাকার পর অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ, ৮৩ হাজার, ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মোট নম্বর ছিল-১০০ এবং সময়সীমা ছিল দুই ঘন্টা।
শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারী দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
শিক্ষা অধদিপ্তরের ওযবেসাইট www.dpe.gov.bd, মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে।
এর আগে গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় ২০২২ সাল হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩২






সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়: প্রধানমন্ত্রী - tathyasangjog
February 27, 2023[…] আরও পড়ুনঃ আগামীকাল প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত… […]