রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে ডিএমপির এক বিজ্ঞপিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮৩৩টি ইয়াবা, সাত কেজি ৮৩৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ ও ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী





