আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
আনুষ্ঠানিকভাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
আজ শুক্রবার বিকেলে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি হিসেবে যোগদানের আগে তিনি র্যাব মহাপরিচালক ছিলেন।
শুক্রবার বিকেলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় নতুন আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
চৌধুরী মামুন সর্বশেষ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি আইজিপি’র দায়িত্ব গ্রহণের পর এম খুরশীদ হোসেন র্যাবের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণের পরই ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।






শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে - tathyasangjog
September 30, 2022[…] আরও পড়ুনঃ আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল… […]
১৬ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার - tathyasangjog
September 30, 2022[…] আরও পড়ুনঃ আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল… […]
বিনিয়োগ আকৃষ্ট করতে তুরস্কে বাংলাদেশের প্রচার দরকার : ডিসিসিআই - tathyasangjog
September 30, 2022[…] আরও পড়ুনঃ আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল… […]