১৬ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২)।
আরও পড়ুনঃ আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-১০-এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানার বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চার লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ দুইশো টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার দুই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।





