জাতীয় ফিচার

অর্থনীতি বাই রুল বাই অর্ডার চালাচ্ছেন প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনীতি অর্থমন্ত্রী চালান না, অর্থনীতি পরিকল্পনামন্ত্রী বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চালান না। অর্থনীতি বাই রুল বাই অর্ডার চালাচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার সকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সিপিডি সংলাপে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এটাই আইন, কারণ উনি (প্রধানমন্ত্রী) সরকারপ্রধান। তার থেকে এসব আইন মেনে আসে। আমি হয়তো আজ অসুস্থ বা অন্য কেউ অসুস্থ হলেন, আমি হয়তো অফিসে গেলাম না। তাই বলে কাজ তো আর পড়ে থাকবে না। আমি বলতে চাই আমরা জেনে শুনেই অর্থনীতি চালাচ্ছি। আমরা কিছু পণ্ডিতের সঙ্গে কাজ করে এগুলো শিখেছি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি একটা গ্রামীণ এলাকা হাওরের প্রতিনিধিত্ব করি। আমি প্রতি সপ্তাহে হাওরে যাই, সেখানে প্রতিবেশীদের সঙ্গে কথা বলি। হাট-বাজারে চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলি। বর্তমান সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যেভাবে চালের হিসাব করতে দেখেছি এখন তা নেই। যে গ্রামে আমি সাঁতরে স্কুলে গেছি এখন বাচ্চারা মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। আপনারা কালো মেঘ দেখছেন, আমরা সিলভার লাইটিং দেখছি।

তিনি বলেন, মূল্যস্ফীতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মন্ত্রণালয়ের কাজ এটা নিরূপণ করা। মূল্যস্ফীতি কমছে, তবে নিম্ন হারে। এতে করে মানুষ কিছুটা স্বস্তিতে। বিবিএস সঠিক নয় এটা কেউ বললে তার সঙ্গে আমি বিবাদে যাবো। আমরা সংখ্যা নিয়ে অসত্য কথা বলি না। আমাদের ফিগার বিশ্বব্যাংক ও আইএমএফও স্বীকার করেছে।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র