অডির গাড়িতে থাকবে ৫জি সংযোগ
নতুন আউডি ৫জি গাড়ির চালকরা সম্ভবত নতুন একাধিক ফিচারের একটি সেট পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এর মধ্যে থাকতে পারে বিনোদনমূলক কনটেন্টের জন্য উচ্চ গতি, থ্রিডি ম্যাপিংসহ একটি উন্নত ইন-কার ন্যাভিগেশন সিস্টেম, ক্লাউড-ভিত্তিক ব্যবহারকারী-প্রোফাইল, এমনকি গাড়ীতে বসেই জিনিস কেনার ক্ষমতা।
সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে আসছে নতুন মডেলের গাড়িতে ৫জি সংযোগের ঘোষণা দিয়েছে অডি। ২০২৪ সালে বাজারে আসবে এমন নির্দিষ্ট সংখ্যক কিছু গাড়ির মডেলে এই প্রযুক্তি দেবে গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠানটি।
সর্বশেষ সম্ভাব্য সুবিধাটিকে অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ মনে হতে পারে বলে মন্তব্য করেছে সাইটটি।
এই সেবাপ্রাপ্তির জন্য অর্থ গুণতে হতে পারে। বর্তমানে ৪জি এলটিই সংযোগসহ ইন-কার ওয়াইফাই ও ন্যাভিগেশনের ‘ফাংশন অন ডিমান্ড’ সেবা আউডি বিক্রি করছে বছরে সাড়ে আটশ’ ডলারে।
আরও পড়ুনঃ টয়োটার এই গাড়িগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি
নতুন ৫জি গাড়ি আউডির বর্তমান ইন-কার পরিষেবার ওপর ভিত্তি করেই তৈরি করা হবে। এর মধ্যে ট্র্যাফিক লাইট এবং রোড অ্যালার্ট সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এবং সম্ভবত আউডির প্রচলিত ৪জি-সক্ষম সেবা যা দিচ্ছে, সেইটির আরও দ্রুত এবং বিস্তারিত সংস্করণ হবে।
এরইমধ্যে আউডির প্রচলিত মডেলের গাড়ি থেকে স্বয়ংক্রিয় ভাবে রাস্তার টোল দেওয়া যায় এবং স্কুল বাস, সাইক্লিস্ট-এর মতো বিষয়ে চালকদের সতর্ক করে।
গাড়িগুলো মোবাইলনির্ভর কম্পিউটিং সমর্থন করবে। গাড়িগুলোয় সম্ভবত গাড়িতে স্বচালনা সমর্থক ফিচারের সংখ্যা বাড়বে, সড়কে অন্য গাড়ির অবস্থান, ভৌত অবকাঠামোর বেলায় দ্রুততম সময়ে সাড়া দেবে।





