জাতীয় ফিচার

৩ মার্চ, ইতিহাসের পাতায় দিনটি কেমন ছিলো?

৩ মার্চ

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ৩ মার্চ ২০২৩ (শুক্রবার) বছরের ৬২তম (অধিবর্ষে ৬৩তম) দিন। বছর শেষ হতে বাকি আরও ৩০৩ দিন। বাংলা সনের আজ ১৮ ফাল্গুন ১৪২৯ এবং ৯ শাবান ১৪৪৪ হিজরী।

একনজরে দেখে নেয়া যাক এই দিনে ঘটে যাওয়া ঘটনা:

  • মুঘল সম্রাট আকবর বাংলার বাহিনীকে ১৫৭৫ এই দিনে তুকারয়ের যুদ্ধে পরাজিত করে।
  • ১৭০৭ সালের এই দিনে মারা যান মুঘল সম্ৰাট আওরঙ্গজেব। দায়িত্ব গ্রহণ করেন যুবরাজ মুয়াজ্জম এবং বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
  • রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয় ১৮৬১ সালে। যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর করে ১৮৭৮ সালের ৩ মার্চ।
  • ‘যুগান্তর’ প্রকাশিত হয় ১৯০৬ সালের এই দিনে।
  • ১৯৬৫ সালের ৩ মার্চ মারা যান শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দী।
  • ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লীর মধ্যে) চালু হয় ১৯৬৯ সালে।
  • ১৯৭১ সালের এই দিনে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” গানটিকে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। এরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।
  • পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়। একই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।
  • ১৯৭৪ সালে তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩৪৬ জন মারা যান।
  • বাংলাদেশ সরকার ১৯৭৬ সালের এই দিনে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
  • এর দুই বছর পর ১৯৭৮ সালে ৩ মার্চ জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন পায়।
  • যানজট নিরসনে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন করা হয় ২০০৫ সালের ৩ মার্চ।

আরও পড়ুন: ‘উত্তরাধিকার হিসেবে নারীদের প্রাপ্ত জমি মৌখিক সম্মতিতে নেয়াও ক্রাইম’

রিপোর্টার

About Author

1 Comment

  1. অবহেলিত বৃদ্ধ দেড় কোটি টাকার সম্পত্তি দান করলেন সরকারকে - tathyasangjog

    March 3, 2023

    […] আরও পড়ুন: ৩ মার্চ, ইতিহাসের পাতায় দিনটি কেমন ছিল… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র