জাতীয় ফিচার

‘উত্তরাধিকার হিসেবে নারীদের প্রাপ্ত জমি মৌখিক সম্মতিতে নেয়াও ক্রাইম’

নারীদের প্রাপ্ত জমি

উত্তরাধিকার হিসেবে নারীদের প্রাপ্ত জমি তাদের মৌখিক সম্মতিতেও যদি ভাইয়েরা নিয়ে নেয় তবে সেটাও ক্রাইম, এ জন্য অভিযুক্তদের সাজা পেতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় নতুন ভূমি আইনে এমন বিধান রয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সচিব।

বৃহস্পতিবার ‌’এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত সভায় সচিব বলেন, ‘দেখা যায় ভাইদের এমন প্রবণতা আছে যে উত্তরাধিকার হিসেবে পাওয়া জমি থেকে বোনদের বঞ্চিত করা। সেক্ষেত্রে অনেকে বলে আমার বোন মৌখিকভাবে আমাকে দিয়েছে, তাও মাফ নাই। নতুন ভূমি আইনে ইটস অ্যা ক্রাইম।’

তিনি বলেন, নদী ভাঙনের শিকার মানুষের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে নতুন আইনে। আইনে ‘সিকস্তি, পয়স্তিরে চ্যাপ্টার নতুন কিছু বিষয়ও আছে।’

অর্পিত সম্পত্তির বিষয়ে রি-ডিজাইনের জন্য ড্রাফটিং চলছে বলে জানান শুরু করেছি ভূমি সচিব।

২১ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর থেকে রাজস্ব সংগ্রহ হয়েছে প্রায় ৪৭০ কোটি টাকা বলে জানিয়েছেন সচিব। আর ২০২২-২৩ অর্থবছরের ৮ মাসে ডিজিটাল ভূমিসেবা সিস্টেম থেকে সরকারি কোষাগারে এসেছে ৫৫০ কোটি টাকার বেশি।

আরও পড়ুন: “ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য হয়নি”

রিপোর্টার

About Author

2 Comments

  1. ২৬৬ টাকা বাড়ার পর ১২ কেজির এলপিজির দাম কমলো ৭৬ টাকা - tathyasangjog

    March 2, 2023

    […] আরও পড়ুন: ‘উত্তরাধিকার হিসেবে নারীদের প্রাপ্ত … […]

  2. ৩ মার্চ, ইতিহাসের পাতায় দিনটি কেমন ছিলো? - tathyasangjog

    March 2, 2023

    […] আরও পড়ুন: ‘উত্তরাধিকার হিসেবে নারীদের প্রাপ্ত … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র