জাতীয় ফিচার

২৭ ফেব্রুয়ারি জাতীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা: রিজভী

বিএনপি আগামী ২৭ ফ্রেব্রুয়ারি জাতীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভার আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, নির্বাচনের বিষয় গুরুত্ব পাবে না বর্ধিত সভায়। তবে আন্দোলনের স্পিরিট তৃণমূলের মধ্যে কীভাবে কাজ করছে, তারা কী ভাবছে এসব আলোচনা হবে।

বাস্তবায়ন কমিটিতে যারা থাকছেন:

২৭ সদস্য বিশিষ্ট বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ কমিটিতে ২৬ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন:
১. খায়রুল কবির খোকন
২. হাবিব উন-নবী খান সোহেল
৩. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
৪. অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
৫. সৈয়দ এমরান সালেহ প্রিন্স
৬. এম রশিদুজ্জামান মিল্লাত
৭. ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল
৮. কাজী ছাইয়েদুল আলম বাবুল
৯. মাহবুবের রহমান শামীম
১০. অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত
১১. আসাদুল হাবিব দুলু
১২. আলহাজ জি কে গউছ
১৩. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
১৪. শরিফুল আলম
১৫. শামা ওবায়েদ
১৬. অনিন্দ্য ইসলাম অমিত
১৭. সুলতান সালাউদ্দিন টুকু
১৮. ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম
১৯. আজিজুল বারী হেলাল
২০. এবিএম মোশাররফ হোসেন
২১. রকিবুল ইসলাম বকুল
২২. মীর সরফত আলী সপু
২৩. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান
২৪. ডা. রফিকুল ইসলাম
২৫. রফিকুল আলম মজনু
২৬. আমিনুল হক

এছাড়া ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল ও সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী, আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া কমিটির আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র