২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন ২ জন, শনাক্ত ৩১০
করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৩৪ জনে।
১১ সেপ্টেম্বর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।
সেপ্টেম্বরেই নাকি পরকীয়া বাড়ে
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮.৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।






'লং কোভিড'-এর লক্ষণগুলো জেনে নিন - tathyasangjog
September 11, 2022[…] সমীক্ষায় দেখা গেছে, এই অবস্থা কোভিড সংক্রমণের এক থেকে দুই মাস পরে ঘটে ও ৬০ শতাংশেরও […]