জাতীয় ফিচার

২০২৫-২৬ অর্থবছরে ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে কার্যকর হবে। এর জন্য আজ বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক-কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করা হবে। এবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংসদের বাইরে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ২ জুন বিটিভি ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে এই বাজেট প্রচার করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯ জুন পর্যন্ত নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের পর কিছু সংশোধনী সহ বাজেটের খসড়া চূড়ান্ত করা হয়। এই বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র