২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই সূচি প্রকাশ করেছে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।
আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হওয়া পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে এবং ১৮ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।






যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি – Tathya Sangjog
December 12, 2024[…] আরও পড়ুনঃ ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্… […]