জাতীয় ফিচার

“গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হওয়া উচিত”

দেশে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘এখন থেকে তিনি (শেখ হাসিনা) যাতে বক্তব্য দিতে না পারেন, সে ব্যাপারে ভারত সরকার পদক্ষেপ নেবে এবং দুদেশের বন্দিবিনিময় চুক্তি অনুসারে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে বলে আশা করছি।’

বায়ুদূষণ রোধে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর পরিমাণ বাড়াতে হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যেকোনো রাস্তা খোঁড়াখুঁড়ির ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। একই সঙ্গে না ঢেকে খোলা অবস্থায় কোনো পণ্য নিয়ে ট্রাক চলাচল করতে পারবে না।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র