জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“১৪ দল পরিচয়ে নয়; যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলে কারা কারা মনোনয়নপত্র চায় সেটি পরিষ্কার করতে হবে তাদের। ১৪ দল পরিচয়ে কাউকে মনোনয়নপত্র দেয়া যাবে না। যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে। এখনও মনোনয়নপত্র নেয়ার সময় আছে।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, কোনো আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করেন-সে বিষয়ে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল নেই আওয়ামী লীগের। তবে তাদের দলের কেউ কেউ নির্বাচনে আসবেন। অবাধ নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন করাই আওয়ামী লীগের লক্ষ্য।

সব শেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীক ও মিত্রদের জন্য ৩৯টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

12 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র