জাতীয়

হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরের হিলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শাহাবুল হোসেন বাবু (২৩)।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনায় ঘটে।

নিহত শাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম কেবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ “নির্বাচনকেও অংশগ্রহণমূলক করতে বিএনপিরও দায়িত্ব আছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র