“শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতের কাছে জবাবদিহিতা চাইব”
তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই।
বুধবার বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাসজুড়ে ছাত্রজনতা মাঠে আছে, মাঠে থাকবে।’
শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি।





