জাতীয় ফিচার

শহীদদের প্রতি শ্রদ্ধা না দেখালে শান্তি নেই: আওয়ামী লীগকে শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের নেতৃত্ব, সদস্য ও সমর্থকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যতক্ষণ তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা দেখাবে না এবং দুঃখ প্রকাশ না করবে, ততক্ষণ তারা শান্তি পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন।

শফিকুল আলম লিখেছেন, “আমরা আওয়ামী লীগের কুৎসিত প্রভাবের দাগ মাটি থেকে মুছে ফেলব, রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা শান্তি পাবেন না, যতক্ষণ না শহীদদের প্রতি সম্মান দেখান এবং ‘দুঃখিত’ বলেন।” তিনি বলেন, “দশ মাস ধরে আমরা অপেক্ষা করেছি যে আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের সঙ্গে একাত্ম হবে। কিন্তু তারা শহীদদের নিয়ে উপহাস করেছে, আমাদের সংগ্রামকে তুচ্ছ করেছে এবং ১৭ কোটি মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আমাদের সাহসী করেছে। এটি আমাদের শিখিয়েছে গুলির মুখেও দৃঢ়ভাবে দাঁড়াতে। আমাদের শহীদদের, যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন, তাদের চোখ উপড়ে নিয়েছেন, তাদের আমরা কখনো ভুলব না।” আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যতক্ষণ আয়নায় দাঁড়িয়ে নিজেদের হাতে রক্ত না দেখেন, ততক্ষণ শান্তি পাবেন না।”

শফিকুল আলম মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “আমরা জমিতে, নদীতে, পাহাড়ে এবং ভার্চুয়াল জগতে আপনাদের বিরুদ্ধে লড়ব। আপনারা গণহত্যার সহযোগী ও মানবাধিকারের লুণ্ঠনকারী। আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র