জাতীয়

রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি

রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য।

মঙ্গলবার একথা জানিয়েছেন লন্ডনে ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইটহলের এক কর্মকর্তা।

মূলত, ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়া ও এর মিত্র বেলারুশকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্রদেশগুলো।

অন্যদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়নের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের ওপরও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থন জোরদার করেছে।

আরও পড়ুনঃ এডিনবরা থেকে রানির মরদেহ বাকিংহাম প্যালেসে

একারণে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারছেন না রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনও প্রতিনিধিই।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করে জানিয়েছেন। থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে প্রায় ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ফলে যুক্তরাজ্যে হতে চলেছে বড় কূটনৈতিক সমাবেশ।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র