“মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত একবছর সময় লাগবে বলে”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত একবছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত একবছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে।
আর আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে জানিয়েছেন আহসান এইচ মনসুর।





