দেশ সংযোগ ফিচার

মূল্যস্ফীতির যন্ত্রণা কমাতেই বেতন বৃদ্ধি: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শুদ্ধাচার শব্দই একসময় পরিচিত ছিল না। সরকার শুদ্ধাচার পুরস্কার হিসেবে কিছু অর্থ দিচ্ছে ক্রেস্ট দিচ্ছে, এটা কিন্তু ভালো। এই যে আমাদের সরকারপ্রধান শতকরা ৫ শতাংশ বেতন বাড়িয়ে দিলেন, মূল্যস্ফীতিজনিত যন্ত্রণা কমানোর জন্যই এটা দিলেন।

আজ সোমবার শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

৫ শতাংশ বেতন বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবার খোঁজ রাখেন। তবে ১০ শতাংশ দিলে আরও মঙ্গল হতো, কারণ মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। কিন্তু তারও (প্রধানমন্ত্রী) তো হিসাব করতে হয়। তিনি সবকিছু মনে করে এটা দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। টাকার জন্য নয়, প্রধানমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানাই, ওনার দৃষ্টিভঙ্গি ও সচেতনতার জন্য। তিনি আমাদের দলনেতা, দলের প্রধান সরকারপ্রধান, তার নেতৃত্বে আমরা কাজ করছি। তার নেতৃত্বে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিচ্ছি। আমরা দেশের জন্য অবদান রাখছি।

এম এ মান্নান বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আর এসব দৃশ্যমান উন্নয়নের পেছনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবদান রয়েছে। এটা খুব ভালো লাগে। সরকারের স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য বিষয়ের মতো পরিকল্পনা কমিশন সম্পর্কে জনগণের কাছে তেমন পরিচিত না। তবে এখন মানুষ পরিকল্পনা কমিশন সম্পর্কে জানে। আগে মানুষের চিন্তাভাবনা ছিল আধ্যাত্মিক। এখন মানুষ বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শিখছে। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। এটা ভালো দিক। দেশের উন্নয়নে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ যেন বাঙালির হাতে থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কাজ ভালোই করছি। দেশের অবকাঠামোর বিশাল পরিবর্তন হয়েছে। সড়ক, সেতু, বিদ্যুৎ, কৃষিতে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন ও পরিবর্তনে আমাদেরও অবদান আছে। ঘরে বিদ্যুৎ আছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এটা অনেক ভালো একটা দিক কিন্তু। মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার