জাতীয় ফিচার

মুক্তিযুদ্ধের প্রত্যয় দেশকে পুনর্নির্মাণের সুযোগ করে দিয়েছে: ড. আসিফ নজরুল

asif nazrul

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে যখন আমরা জাতীয় স্মৃতিসৌধে আসি, তখন আমাদের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার দৃঢ় প্রত্যয়গুলো মনে পড়ে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, “১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।”

তিনি আরও বলেন, জাতীয় স্মৃতিসৌধে এলে মন এক অনাবিল অনুভূতিতে ভরে ওঠে। শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং যাঁরা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র