প্রযুক্তি

মাত্র ৩৮,০০০ টাকায় ইলেকট্রিক বাইক!

মাত্র ৩৮,০০০ টাকায় ইলেকট্রিক বাইক!

একটা সময় হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে জ্বালানি চালিত যানবাহন। কারণ ক্রমশ বেড়ে চলেছে বৈদ্যুতিক টু হুইলার ও ফোর হুইলার এর চাহিদা। আর চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে দেশে একাধিক স্টার্টআপ সংস্থা মুখ উঁচিয়ে তাকাতে শুরু করেছে।  স্মার্টট্রন নামে একটি ইলেকট্রিক বাইক প্রস্তুতকারক সংস্থা রয়েছে, তা অনেকেরই অজানা। কম দামের বিদ্যুচ্চালিত দু’চাকা গাড়ি তৈরির জন্য সংস্থাটি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এবার এই সংস্থাই ভারতে আরও একটি চমৎকার ই-বাইক নিয়ে এল।

মূলত বিভিন্ন সংস্থায় কর্মরত ডেলিভারি বয়দের কথা মাথায় রেখেই এই লেটেস্ট ই-বাইকটি ডিজাইন করা হয়েছে।

এই প্রসঙ্গে, সংস্থার তরফে জানানো হয়েছে, এটি একটি মাল্টি-মডিউলার, মাল্টি-পারপাজ এবং মাল্টি-ইউটিলিটি ভেহিকল। কিন্তু তার মানে এই নয় যে, সাধারণ মানুষ এই ইলেকট্রিক মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। আট থেকে আশি প্রত্যেকে এই ই-বাইক ব্যবহার করতে পারবেন। একাধিক কাস্টমাইজড ফ্লিট এবং রাইডার ম্যানেজমেন্ট ফিচার্সে ঠাসা এই ই-বাইক।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

সম্পূর্ণ ভাবে ভারতে ডিজাইন ও ইঞ্জিনিয়র্ড ইলেকট্রিক বাইক প্রস্তুত করার দর্শনে বিশ্বাসী স্মার্টট্রন। আর সেই মোতাবেক টিবাইক ওয়ানএক্স মডেলটিও সম্পূর্ণ ভাবে ভারতেই তৈরি করা হয়েছে। এটিই দেশের মার্কেটে প্রথম কোনও বাইক, যা তৈরি করা হয়েছে বিটুবি সেগমেন্টে এবং তাতে ম্যাগনেসিয়াম অ্যালয় হুইল, পাংচার প্রুফ টায়ার্স এবং ফ্রেমের লাইফটাইম ওয়ারান্টিও দেওয়া হচ্ছে। এই বাইকের ফ্রেম তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ব্যবহার করে।

জিএসটি-সহ স্মার্টট্রন টিবাইক ওয়ানএক্স ই-বাইকটি লঞ্চ করা হয়েছে মাত্র ৩৮,০০০ টাকা দামে। বিদ্যুচ্চালিত বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত সর্বাধিক স্পিড দিতে পারে। এই ই-বাইকের রেঞ্জ ১০০ কিলোমিটার অর্থাৎ একবার চার্জেই এটি প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে বাইকটি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান