মঙ্গলবার থেকে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ মঙ্গলবার থেকে বিক্রি করা শুরু হবে।
আজ সোমবার টিসিবি জানায়, ২ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে। প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।
এর আগে রোববার বিকেল সোয়া ৫টায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।
আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না”





