ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যুহয়েছে। তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। এ দূর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১২ জন।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, শনিবার রাতে আরো পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।
আরও পড়ুনঃ নৌকা উল্টে দিলো তিমি! ৫ জনের মৃত্যু
নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিল।
এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্সটিটিউট অব মাইগ্রেশন এর পরিসংখ্যান অনুযায়ী, এবছর এক হাজার ৩৩ জন শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৯৬০ জনের ডুবে মৃত্যু হয়েছে।






ইউক্রেনে পুতিনের অভিযান ব্যর্থ: সিআইএ প্রধান - tathyasangjog
September 12, 2022[…] […]