জাতীয় ফিচার

ভারতীয় মিডিয়ার মিথ্যাচার: কক্সবাজার-বান্দরবানে ‘মিলিটারি জোন’ গুজবে সেনাবাহিনীর ক্ষোভ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার থেকে বান্দরবান এলাকাকে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার বিষয়ে ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজের প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, নর্থইস্ট নিউজের প্রতিবেদনটি ভিত্তিহীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করার লক্ষ্যে পরিকল্পিত অপপ্রচারের অংশ। বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মিথ্যা সংবাদ বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি দেশের শান্তিপূর্ণ পরিবেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা।”

সেনাবাহিনী আরও জানায়, কক্সবাজার ও বান্দরবানে কোনো ধরনের ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার পরিকল্পনা নেই। তারা জনগণের প্রতি এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর ভরসা রাখতে বলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না। এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র