দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ব্রিকসে নতুন সদস্য আরও ৬ দেশ

ব্রিকসের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন আরও ছয়টি দেশের নাম ঘোষণা করা হয়েছে।

ব্রিকসের নতুন সদস্য দেশ হিসেবে মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্যপদ কার্যকর হবে। ফলে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই বিশ্ব অর্থনীতির জোটে মোট সদস্য দেশ হবে ১১টি।

মন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে নেতারা গত রাতে এ বিষয়ে আলোচনা করেন। তারা বিস্তৃত আলোচনা করেছেন। এদিকে রামাফোসার ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানান।

তিনি বলেন, আমি এ ছয়টি দেশকে ব্রিকসে স্বাগত জানাই এবং আমি এই দেশগুলোর নেতা ও জনগণকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি দেশের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমি বিশ্বাস করি যে সহযোগিতা ও সমৃদ্ধির নতুন যুগের জন্য এ দেশগুলো একসঙ্গে কাজ করবে।

বিশ্বের অন্যতম বৃহত্তম এই অর্থনৈতিক জোটের সদস্য হতে ইরান, সৌদি আরব, আরব আমিরাত, আর্জেন্টিনা, আলজেরিয়া, বোলিভিয়া, ইন্দোনেশিয়া, মিশর, ইথিওপিয়া, কিউবা, কঙ্গো, কমোরোস, গেবোন এবং কাজাখস্তানসহ ৪০টির বেশি দেশ আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে বাংলাদেশসহ অন্তত ২৩টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। কিন্তু মাত্র ছয়টি দেশকেই নতুন সদস্যপদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য