ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিলো টাইগাররা।
টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও শেষ দিকে নুরুল হাসান সোহানের ইনিংসে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১২ বলে ২৫ রান করেন।
১৩৭ রানে পুঁিজ নিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১৩ বল বাকী রেখে টার্গেট স্পর্শ করে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিলো কিউইরা।
আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে একাদশে তিন পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আগের ম্যাচে বিশ্রামে থাকা সাকিব আল হাসান একাদশে ফিরেন। তার সাথে একাদশে সুযোগ পান নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ ধেকে বাদ পড়েন সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের পক্ষে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৭০ রান করেন কনওয়ে। ২টি করে চার-ছক্কায় ৯ বলে ২৩ রান তুলে অপরাজিত থাকেন ফিলিপস। বাংলাদেশের শরিফুল ৩৯ রানে ও হাসান ২৬ রানে ১টি করে উইকেট নেন। ১৪ রানে ২ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের ব্রেসওয়েল।






ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল - tathyasangjog
October 9, 2022[…] আরও পড়ুনঃ ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হা… […]