বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক
বিশ্বের বিভিন্ন দেশে টিকটক অ্যাপ চালু করতে গেলেই সেটি চালু হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই অভিযোগ জানাচ্ছেন অনেক ব্যবহারকারী ।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাখো ব্যবহারকারী আজ বৃহস্পতিবার টুইটারে টিকটকে সমস্যার কথা তুলে ধরেছেন। অনেকেই বলছেন, টিকটক চালু করতে গেলেই ক্রাশ করছে। কেউ বলছেন, এটি চালু হওয়ার পর ভিডিও দেখতে গেলেই সমস্যা দেখা যাচ্ছে। এরপর তা বন্ধ হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ গুগল ও মেটাকে ৭ কোটি ডলার জরিমানা করল দ. কোরিয়া
এ ধরনের সমস্যার বিষয়গুলো তুলে ধরার ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, আজ সকাল থেকেই টিকটক নিয়ে বিভিন্ন সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসতে শুরু করে। অবশ্য পরে টিকটকের এ সমস্যা ঠিক হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।






ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব - tathyasangjog
September 15, 2022[…] […]
ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি, ২ লাখ ওয়েবসাইটে সাইবার হামলা - tathyasangjog
September 15, 2022[…] […]
২৪ ঘণ্টার ব্যবধানে অটো ড্রাইভার অনুপ কোটিপতি - tathyasangjog
September 15, 2022[…] […]
বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন! - tathyasangjog
September 15, 2022[…] […]