জাতীয় ফিচার

বিরতি নিলেন পুতিন?

পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল জানিয়েছেন, ইউক্রেনে এ মুহূর্তে বড় কোনো হামলার পরিকল্পনা নেই। খবর রয়টার্সের।

সংবাদ সংস্থাটি বলছে, যুদ্ধক্ষেত্রে রিজার্ভ সেনাদের তলব দুই সপ্তাহের মধ্যে শেষ হবে জানিয়েছেন পুতিন।

তিন সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে রিজার্ভ সেনাদের তলব করে মস্কো। এই প্রেক্ষাপটে প্রচুর মানুষ রাশিয়া থেকে পালিয়ে যায়। এছাড়া শহরের বাসিন্দাদের তুলনায় জাতিগত সংখ্যালঘু ও গ্রামের লোকদের যুদ্ধক্ষেত্রে বেশি পাঠানোয় ওই সময় সমালোচনার মুখে পড়ে রুশ কর্তৃপক্ষ।

কাজাখস্তানে এক সংবাদ সম্মেলনে গতকাল পুতিন বলেন, প্রত্যাশিত ৩ লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ২০ হাজারকে তারা সংঘবব্ধ করতে পেরেছেন। তবে এই প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে।

এদিকে গত সপ্তাহে রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে বেসামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে পরিষেবা অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়।

পুতিন উল্লেখ করেছিলেন, ক্রিমিয়ার সঙ্গে প্রধান সংযোগ পথ কের্চ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ এই হামলা।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র