বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা
সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার তারা সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা।
অন্যতম আলোচিত এই বিয়ের আসর বসেছে ভারতের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে। বিয়েতে ইন্ডিস্ট্রির কিছু কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা।
বলিউডের এ দুই তারকার বিয়ে রাজকীয়ভাবে সম্পন্ন হয়েছে। বিয়েতে কঠোর নিরাপত্তা থাকলেও, এর মধ্যেই ফাঁস হয়ে যায় ‘ওয়েডিং ভেন্যুর ভিডিও। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।





