বিমানবন্দরের কাস্টম হাউজ থেকে ৪৫ কোটি টাকার সোনা উধাও
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যমানের স্বর্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।
রোববার কাস্টমস শুল্ক বিভাগ এ তথ্য জানায়। তবে কীভাবে এত স্বর্ণ উধাও হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা।
এ বিষয়ে কাস্টমস শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানান, ঢাকা কাস্টম হাউজের গুদামে জব্দ করা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। মূলত যে স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করা হতো, তা কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।
তবে কীভাবে এত পরিমাণ স্বর্ণ উধাও হলো সে বিষয়ে মুখ খুলছেন না কাস্টমস কর্মকর্তারা। ডেপুটি কমিশনারসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেও তারা ফোন কেটে দিয়েছেন।
আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা”





