ফিচার ব্যবসা-বাণিজ্য

বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করবে সরকার

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনকে দায়িত্ব দিয়েছে সরকার।

আজ বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, তারা এসব পণ্যের দাম নির্ধারণে সমিতি ও বড় প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠাচ্ছে।

এদিকে মঙ্গলবার এ বিষয়ে  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ”ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে, শুধু তেল নয়, আর সবগুলো (পণ্যের) দাম যুক্তিযুক্ত করা, যথাযথ দাম যা হওয়া হওয়া উচিত, সেটা বের করা, তাদেরকে সাথে নিয়ে, যারা এর সঙ্গে সম্পর্কিত। এটা যারা মানবে না, তাদের বিরুদ্ধে সোজাসুজি আইনি ব্যবস্থা নেয়া। ”

এদিকে ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে গমের দাম এক বছরে আট শতাংশ বাড়লেও দেশের বাজারে খোলা ময়দা ও আটার দাম বেড়েছে ৬৭ শতাংশ। মসুর ডালের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে ২৯ থেকে ৩৯ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে স্টিল স্ক্র্যাপের দাম কলেও দেশের বাজারে রডের দাম বেড়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকার এসব পণ্যর দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ”আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যা গ্রহণযোগ্য নয়। বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে এসব পণ্যের মূল্য অতিমাত্রায় বাড়ানো হয়েছে, যা হওয়া উচিত ছিল না। আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের দাম নির্ধারণ করে দিতে বলা হয়েছে। এরপর প্রতি মাসেই ট্যারিফ কমিশন এসব পণ্যের দাম ঘোষণা করবে।”

টিপু মুনশি বলেছেন, ”সরকার নির্ধারণ করে দেয়া দামের বাইরে কেউ পণ্য বিক্রি করলে শুধু জরিমানা নয়, এখন থেকে মামলাও করা হবে। এতদিন অভিযানের সময় জরিমানা করা হয়েছে। আমি বলেছি, টাকা জরিমানা বাদ, মামলা করে দেন। অন্যায় যারা করবে তাদের আদালতে পাঠাবো।”

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা - tathyasangjog

    August 31, 2022

    […] কমানো যায়নি ডলারের বিনিময় হা… কারণে। […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই