বিদ্যুৎ ও পানির জন্য জনসাধারণ আর কষ্ট পাচ্ছে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। মানুষ তার সুফলভোগী হয়েছে। বিদ্যুৎ ও পানির জন্য জনসাধারণ আর কষ্ট পাচ্ছে না।
আজ বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচরে কৃষকদের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারের জন্য এখন আর কৃষককে গুলি খেতে হয় না। কৃষকরাও ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে।
বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষামতায় এসেছিলেন তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সাধারণ মানুষের কথা ভাবেন বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





