অন্যান্য দেশ সংযোগ

বিএনপির নেতৃত্বের শক্ত ভিত নেই: খাদ্যমন্ত্রী

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির নেতৃত্বের শক্ত ভিত নেই। তাদের দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়নি। তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়। তাই বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই।

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সব শক্তির মূল। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও কোনো কোনো পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেও সফল হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়। অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তার সুযোগ্য কন্যা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে করেছেন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য