বাংলাদেশে আসার অনুমতি পাননি নোরা ফাতেহি
আগামী নভেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল বলিউড তারকা নোরা ফতেহির। তবে ডলারের সংকটের কারণে ভারতীয় এ নৃত্যশিল্পীকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি।
আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশনের কথা ছিল নোরার, বিষয়টি নিয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনও আয়োজন করেছিল আয়োজকেরা।
এর আগে ডিসেম্বরে মিরর গ্রুপের আয়োজনে নোরার ঢাকায় আসার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে একই কারণ দেখিয়ে অনুমতি দেয়নি সরকার।
মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা।
আরও পড়ুনঃ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানালেন দীপিকা






যে গানের দৃশ্যে অভিনয়ের করে সারারাত কেঁদেছিলেন স্মিতা - tathyasangjog
October 17, 2022[…] […]
ভুয়া বিজ্ঞাপন বানানোয় লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে র্যাপ তারকার মামলা - tathyasangjog
October 17, 2022[…] […]
শাহরুখ খানের প্রিয় খাবার ডাল - tathyasangjog
October 17, 2022[…] […]