বাংলাদেশের শিশুশিক্ষায় ৩৮ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য
আগামী আট বছরে বাংলাদেশে ৩ লাখ ৬০ হাজার প্রান্তিক শিশুকে শিক্ষা দিতে ৩৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ইউনিসেফ-এর মাধ্যমে ‘এডুকেট দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন (ইএমডিসি)’ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হবে।
এ বিষয়ে ইএমডিসি প্রকল্পের আওতায় নরসিংদীতে দুটি শিক্ষাকেন্দ্র উদ্বোধনকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘শিক্ষা একটি মৌলিক মানবাধিকার এবং একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তার সরকার স্কুল থেকে ঝরেপড়া শিশুদের শিখন ঘাটতি দূর করতে এবং কোভিড-১৯ মহামারির পরে পুনরায় শিক্ষা কার্যক্রম ঠিক রাখার জন্য এই নমনীয় শিক্ষার সুযোগ দিতে পেরে সন্তুষ্ট।
আরও পড়ুনঃ দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী
তিনি আরও বলেন, প্রকল্পের অধীনে কোর্স শেষে এসব শিশুকে শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য মূলধারার সরকারি স্কুলে একীভূত করা হবে।
শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনকালে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেছেন, যুক্তরাজ্য সরকারের এই অংশীদারিত্ব শিশুদের মানসম্মত শিক্ষা দিতে ইউনিসেফের প্রয়াস জোরদার করবে যাতে তারা পিছিয়ে না পড়ে।






আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল দিনাজপুর শিক্ষাবোর্ডে - tathyasangjog
September 22, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশের শিশুশিক্ষায় ৩৮ মিলিয়ন পাউ… […]