দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন টনি ব্লেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রোববার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন। আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।

তিনি উল্লেখ করেন, টনি ব্লেয়ার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ার আরো বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ বিখ্যাত চকলেট ব্র্যান্ডে মিলছে বিপজ্জনক ব্যাকটেরিয়া

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার