বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন। তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
জাতির পিতার সমাধি সৌধে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আজ রাতে টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে।
আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা






রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৭ - tathyasangjog
January 6, 2023[…] আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর… […]