প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিএমপির রমনা থানা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
বুধবার রাতে ডিএমপির রমনা থানায় মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক।
জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনছারকে।
আইনজীবী আবদুল মালেক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে একটি এজাহার করেছি।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





