পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা; নিহত ৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী।
শনিবার স্থানীয় সময় সাড়ে ৬টায় দেশতির গিলগিট-বালতিস্তানের চিলাসের হুদুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালায়।
প্রতিবেদন মতে, শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় সাড়ে ৬টায় গিলগিট-বালতিস্তানের চিলাসের হুদুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালায়। বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।
আরিফ আহমেদ নামে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা জানান, চিলাসের হুদুর এলাকায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। আরিফ আহমেদ বলেন, কাপুরুষোচিত হামলার পর একটা দুর্ঘটনা ঘটে।
এই কর্মকর্তার মতে, বন্দুক হামলায় ৮ জন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে পাঁচজনের লাশ চিহ্ণিত করা হয়েছে। পরবর্তীতে আহত একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন।





