পাকিস্তানে বন্যাজনিত রোগের উপদ্রব বেড়েছে
পাকিস্তানে বন্যার পর বন্যা কবলিত অঞ্চলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা ৩ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন। সেখানে ডেঙ্গুতে মারা গেছে কমপক্ষে নয়জন। তবে প্রকৃত পরিস্থিতির তুলনায় এ সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব
গোটা প্রদেশে ডেঙ্গুর ভয়াবহতার মাত্রা একই। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। গবেষণাগারে নমুনা পরীক্ষায় প্রায় ৮০ শতাংশেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে জানান গফুর।
গত জুনের মাঝামাঝি সময় থেকে বন্যার কবলে পড়ে পাকিস্তানের এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। বন্যা শুরুর পর দুই মাসের বেশি সময় পেরিয়েছে। কিন্তু পাকিস্তানজুড়ে কয়েক হাজার গ্রাম এখনও পানির নিচে।





