জীবনযাপন ভ্রমণ

পর্যটনশিল্প বাঁচাতে বিনামূল্যে উড়োজাহাজের টিকেট দেবে হংকং

পর্যটনশিল্প বাঁচাতে বিনামূল্যে উড়োজাহাজের টিকেট দেবে হংকং

বিশ্বজুড়ে করোনা মহামারির পর পর্যটনশিল্পকে আবার আগের অবস্থায় ফেরাতে ২০০ কোটি হংকং ডলার মূল্যের উড়োজাহাজের ৫ লাখ টিকিট পর্যটকদের বিনামূল্যে দেবে হংকং।

এ বিষয়ে হংকং পর্যটন বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনস সংস্থাগুলোর সঙ্গে সবকিছু চূড়ান্ত করবে। সরকার একবার ঘোষণা দিলেই আমরা হংকংয়ে আগত ভ্রমণকারীদের ওপর থেকে কোভিডের সব বিধিনিষেধ তুলে নেব। সেইসঙ্গে বিনামূল্যে উড়োজাহাজের টিকিটের জন্য বিজ্ঞাপনী প্রচার চালাব।

তিনি জানান, মহামারী চলার সময় ক্ষতির সম্মুখীন হওয়া হংকংয়ের এয়ারলাইন্সের জন্য সহায়ক ব্যবস্থা হিসাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী বছর অন্তর্মুখী ও বহির্গামী ভ্রমণকারীদের মধ্যে বিমানমূল্যে টিকিট বিতরণ করবে।

আরও পড়ুনঃ ময়লার ঝুড়িতে পড়ে ছিল ৩০ টি সোনার বার

এদিকে হংকংয়ের প্রধান এয়ারলাইন্সগুলো এখনও তাদের ফ্লাইটের সময়সূচি মহামারী-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

চীনের শূন্য কোভিড নীতি অনুসরণ করা হংকংয়ে সাম্প্রতিক সময় পর্যন্ত বিশ্বের সবচেয়ে কঠিন কছু নিয়মবিধি জারি ছিল। গত মাসে সরকার এমন কছু নিয়ম তুলে নিয়েছে। এখন থেকে হংকংয়ে ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না বা হংকংয়ের ফ্লাইটে ওঠার আগে কোভিড নেগেটিভ সদন দেখাতে হবে না। এই খবরে হংকং থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটের টিকিটের জন্য মানুষের ভিড় দেখা গেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের