নৌকা উল্টে দিলো তিমি! ৫ জনের মৃত্যু
নিউজিল্যান্ড দ্বীপ শহর কাইকোরার কাছে তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নিচ থেকে একটি তিমি নৌকা উল্টে দিলে এ হতাহতে ঘটনা ঘটে।
দেশটির নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ সেপ্টেম্বর শনিবার দ্বীপ শহর কাইকোরার কাছে নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র ক্রেগ ম্যাকল জানান, দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। ধারণা করা হচ্ছে, নিচ থেকে একটি তিমি এসে নৌকাটিকে উল্টে দিয়েছে।
নিউ ইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১
তিনি আরও বলেন, এই অঞ্চলে বড় দাঁতযুক্ত শিকারি তিমি হিসেবে পরিচিত ’স্পার্ম হোয়েল বা ক্যাচালট’ ছিলো। ঘটনার সময় সেখানে কিছু হাম্পব্যাক তিমিও ছিল।
স্থানীয় পুলিশের বরাত নিউজিল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার আরএনজেড (রেডিও নিউজিল্যান্ড) শনিবার জানিয়েছে, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে জরুরি পরিষেবা কর্মীরা বাকি পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর নৌকাটি উল্টে গেছে। তবে ঠিক কিসের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি তারা নিশ্চিত করতে পারেনি। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট ম্যাট বয়েস এটিকে ‘অভূতপূর্ব ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।






ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু - tathyasangjog
September 10, 2022[…] আরও পড়ুনঃ নৌকা উল্টে দিলো তিমি! ৫ জনের মৃত্যু […]