নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস
সন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা হয়েছে। তবে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, যেমন পটুয়াখালীতে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা।”
সকালে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি জানান, এপিবিএনের জন্য ২০০টি নতুন গাড়ি আনা হচ্ছে। তিনি বলেন, “এপিবিএনের আবাসন ব্যবস্থা তুলনামূলক ভালো, তবে থানা পুলিশের আবাসনের অবস্থা নাজুক। এটি সমাধানে কাজ চলছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভারতীয় সীমান্ত থেকে অবৈধ পুশইন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।





