“নির্বাচনে ৪২ শতাংশ নয়, আরো বেশি ভোট পড়েছে”
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সঠিক যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয়, আরো বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।
তিনি আজ সন্ধ্যায় ঢাকার মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, নির্বাচনের আগে তারা অগ্নি সন্ত্রাস, হুমকি ধামকি দেয়ার পরও জনগণ উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশীয় ও আন্তর্জাতিক যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দেয়া হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।
মোহাম্মদ এ আরাফাত বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা কিছুদিন আগেই অগ্নি সন্ত্রাস চালিয়ে ট্রেনে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন যেসব নিরাপরাধ মানুষকে আপনারা জীবন্ত পুড়িয়ে মারলেন তাদের কি বেঁচে থাকার অধিকার ছিল না? আপনারা কেন নির্বাচনে আসলেন না? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে।
আরও পড়ুনঃ পাসওয়ার্ড তৈরির সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখুন





