দেশ সংযোগ ফিচার

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা।

২২তম রাষ্ট্রপতি হিসাবে ২৪ এপ্রিল অফিসে শপথ নেয়ার পরে মো. সাহাবুদ্দিন অফিসে উপস্থিত হওয়ার পরেও বিশ্ব নেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন জুনিয়র ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট পৃথক বার্তায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতৃবৃন্দ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন। মার্কিন প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন) সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আমাদের সকলের জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সহায়তা করেছে।

তিনি আরো বলেন, একসাথে, আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি। একসাথে, আমরা দুর্নীতি মোকাবেলা ও জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা চালিয়ে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।

বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভীন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সকল বাংলাদেশী ও আমেরিকানদের জন্য একটি অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যত বিনির্মাণ অব্যহত রাখার লক্ষ্যে বাইডেন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

রিপাবলিক অব ফিনল্যান্ডের প্রেসিডন্ট সাউলি নীনিস্তো তার অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অঙ্গণে আমাদের দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যহত রাখতে আগ্রহী।’

কাজাখস্থানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বাংলাদেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশী রাষ্ট্রপতিকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলভাবে বেলারুশ-বাংলাদেশ সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বেলারুশ শিল্প সহযোগিতা, যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক পরিবহন, কৃষি, ফার্মেসি, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে পারস্পারিক সম্পর্ক জোরদারে আগ্রহী।

এক অভিনন্দন বার্তায় সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেন, সুইজারল্যান্ড একটি উন্নয়ন ভবিষ্যত গড়তে বাংলাদেশের প্রচেষ্টায় অবিচল অংশীদার ছিল ও তা অব্যহত থাকবে।

আরও পড়ুনঃ জনগণ প্রধানমন্ত্রীর পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে: আইনমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

দেশ সংযোগ ফিচার

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন শি জিনপিং

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, “আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই।”

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান-সমান সহযোগিতার নজির স্থাপন করেছে।

শি জিনপিং বলেছেন, “আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই, এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে উচ্চমানের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ গড়ে তুলতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরো বলেন, “আমি আপনার (বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আপনার প্রতিটি প্রচেষ্টার সাফল্য কামনা করি।

আরও পড়ুনঃ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের শেষ কার্য দিবস আজ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার