জনগণ প্রধানমন্ত্রীর পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২০ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। জনগণ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এই বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই ভোট দিবে।
আনিসুল হক আরো বলেন, বাংলাদেশে যারা বিশ্বাস করে না, জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি সন্ত্রাস করে হত্যা করে জনগণ তাদেরকে প্রত্যাখান করবে।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি






নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা - tathyasangjog
April 28, 2023[…] […]