জাতীয় ফিচার

“নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে”

স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে। গত ১৫ বছরে যে নির্বাচন হয়েছে সেগুলো স্বচ্ছ ছিল কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে। তাই নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গর্ভনেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ।

হাসান আরিফ বলেন, বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দায়িত্ব নির্বাচিত সরকারের, যারা সংসদে থাকবেন তাদের। সুতরাং দাবিটি তাদের কাছে করা দরকার। দাবি-দাওয়াগুলো রাজনৈতিক দলের কাছে করতে হবে। তাদের কাছ থেকে রোডম্যাপ নিতে হবে।

এ সময় প্রশ্ন রেখে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শত বছরে কেন স্থানীয় সরকার কাঠামো উন্নত দেশের মতো হচ্ছে না?

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র