“পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন”
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন, জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সবুজ ও জলাভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ শনিবার রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন ও কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় কর্মশালায় তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার কোনো নগর দর্শন নেই। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। মাত্র ৪ শতাংশ জলাশয় আছে ঢাকায়। এটা খুবই বিপজ্জনক। তাই ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। এখন না করতে পারলে আর পারা যাবে না।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশ স্বাধীনের পর ঢাকা মহানগরী নিয়ে কেউ ভেবেছে কি না, জানা নেই। ঢাকায় কতটি খাল-জলাশয় আছে তা নির্ধারণ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা ভাবছি। এখন কোনো কর্মপরিকল্পনা নেই, তাই এটি জরুরি।
আরও পড়ুনঃ জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ





